ব্যাঞ্জনবর্ণের ছড়া

ব্যাঞ্জনবর্ণের  ছড়া 
                             - আশিকুর রহমান 

ক তে কাক ডাকে কা কা,
খ তে খরগোশ দৌড়ে যা|
গ তে গরু ঘাস খায়,
ঘ তে ঘড়ি টিকটিক চায়|
ঙ তে রঙধনু সাত রঙে রঙিন হয়,
চ তে চড়ুই ঝটপটিতে উড়তে রয় |
ছ তে ছাতা বৃষ্টি ঠেকায়,
জ তে জাহাজ নদী বেয়ে যায়|
ঝ তে ঝর্ণা ঝরঝর বয়,
ঞ তে ঞ-তে শব্দ কমই হয়|
ট তে টিয়া সবুজ পাখি,
ঠ তে ঠেলাগাড়ি ঠেলে রাখি|
ড তে ডাব যাতে মিলে মিষ্টি জল,
ঢ তে ঢাকী বাজায় ঢাক ঢোল|
ণ তে হরিণ দৌড়ে যায়,
ত তে তালগাছ মাথা নাড়ায়|
থ তে থালা খাবার ভরা,
দ তে দোয়েল গায় সুরধারা|
ধ তে ধান সোনালী রঙের হয়,
ন তে নৌকা পানিতে ভেসে রয়|
প তে পাখি গান শোনায়,
ফ তে ফুল বাগানে ফুটে যায়|
ব তে বই পড়ে জ্ঞান কুড়াই
ভ তে ভালুক নাচে ধে তা ধাই ধাই|
ম তে ময়ুর পেখম মেলে,
য তে যানবাহন জোড়ে চলে|
র তে রাজা ঘোড়ায় চড়ে,
ল তে লাটিম দেখো ঘুরে|
শ তে শাপলা পুকুরে ফোটে,
ষ তে ষাঁড় মাঠে ছোটে|
স তে সিংহ বনের রাজা হয়,
হ তে হাতি অনেক বড় হয়|
ড় তে বড় গাছে ছায়া হয়,
ঢ় তে আষাড়ে বন্যা বয়|
য় তে গয়না ঝলমল করে,
ৎ তে ৎ-এর ব্যবহার কম রে|
ং তে রংধনু রঙ ছড়ায়,
ঃ তে দুঃখ দূরে যাক|
ঁ তে চাঁদ হাসে রাতে,
এসো বর্ণমালা শিখি একসাথে!

Post a Comment

0 Comments