স্বরবর্ণের ছড়া

স্বরবর্ণের ছড়া 
                             - আশিকুর রহমান 


অ তে অজগর বড় সাপ,
আ তে আম মিষ্টি ¯স্বাদ। 

ই তে ইঁদুর ছোট্ট ভাই,
ঈ তে ঈগল আকাশে যায়|

উ তে উট চলে ধীরে ধীরে,
ঊ তে ঊষা আসে ভোরের নীড়ে|

ঋ তে ঋষি ধ্যান করে,
এ তে একতা সবাই গড়ে|

ঐ তে ঐরাবত হাতি বড়,
ও তে ওল মাটির ঘর|

ঔ তে ঔষধ খাই যে ভাই,
সু¯’-সবল সবাই তাই|

Post a Comment

0 Comments