এসো বাংলা শিখি

এসো বাংলা শিখি
                             - আশিকুর রহমান 

অ আ ই ঈ, হাসি ভরা গান,
উ ঊ ঋ এ, শিখি সারাক্ষণ|
ঐ ও ঔ নিয়ে, খুলে জ্ঞানের দ্বার,
অ- আ সাথী হয়ে, করি অঙ্গীকার|

কাক ডাকে কা, গাছে পাখি কি,
নদীর নীল জলে, সাঁতরে চলে মাছটি|
কুটিরে কুশল, ফুল ফূটে রয়,
কৃষক হাসিমুখে, মাঠে কাজ করে সয়|

মেঘ আসে আকাশে, বৃষ্টি নামে ধীরে,
ˆক মাছ নাচে তখন, নদীর শীতল নীরে|
মোরগ ডাকে ভোরে, জাগে সোনার দেশ,
মৌমাছি গুনগুন, ফুলে আনে রেশ|

স্বরবর্ণ শিখি, ব্যঞ্জনবর্ণ শিখি,
সব কার মিলিয়ে, পড়ি আর আনন্দভরে শিখি|
বাংলা আমার প্রাণ, বাংলা আমার সবি,
হাত ধরো সবাই, এসো বাংলা শিখি|

Post a Comment

0 Comments