জানেন?
"রেলমন্ত্রী মুজিবুল হক" এখন ৩ সন্তানের পিতা? অথচ, দুদিন আগেই তাকে নিয়ে আমরা কি হাসি তামাশা করলাম, কত ট্রোল করলাম তাকে নিয়ে৷ সবাই বললাম, মেয়াদ উত্তীর্ণ জিনিস। কিন্তু সেই দেখিয়ে দিয়েছি। শুধু দেখায়নি, জমজ বাচ্চার পিতাও সে।
"ড. মাহফুজুর রহমান" তাকে এমনভাবে পচানো হয়েছে যে, অনেকেই মাহফুজুর রহমান নামটাকে গালি মনে করে। (কেউ, আপনাকে গান শুনানোর পর যদি বলেন, মাহফুজুর রহমানের চেয়ে ভালো গেয়েছো, সাথেসাথে দেখবেন তার চাঁদ মুখ কালো মেঘে ঢেকে যাবে।) অথচ, এই মাহফুজুর রহমানের পিছনের কাহিনী কেউ জানেনা। কতটুকু লাঞ্চনা পেয়ে সে এখানে, তার খবর কেউ রাখেনা। ড. মাহফুজুর রহমানের অনেকগুলো গুন রয়েছে, তার প্রত্যেকটা কাজ সে নিজের হাতে করে, এমনকি নিজেই নিজের চুল কাটে। এইদিক দিয়ে সে আইডল হবার যোগ্যতা রাখে।
হিরো আলম (আশরাফুল আলম সাঈদ)। অভাবের অনটনের কারণে ছোট বেলায় অন্য একটু পরিবারের হাতে তুলে দেয় তার পরিবার। কিছুদিন পর সেই পরিবারেও দারিদ্রতার চাপ। তারপর ছোট আলম নিজেই লেগে যায় জীবিকা নির্বাহের কাজে। সিডি ব্যবসা লোকসানের দিকে ঠেলে দিলেও আলম ঘুরে দাঁড়িয়েছে ডিসের ব্যবসায়। সখের বশে তৈরি করেছে ৩০০০+ মিউজিক ভিডিও।
শিক্ষনীয় কিছু পেলেন?
সিফাত উল্লাহ (ওরফে সেফুদা)। আমাদের নতুন আবিষ্কার। আহারে, বেচারার পাছায় বেত দিয়ে ট্রস ট্রস মারা। তারপর, মদ খেয়ে মানুষ হওয়া। এগুলোই পরিচয় করিয়ে দিলো পুরো বাংলায়।
জানেন? বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সে একজন মুক্তিযোদ্ধা। ঢাবির সাবেক শিক্ষক!
তবে কেন এমন মাতলামো করেন? নিজের সৃষ্টি নিজ চোখে নষ্ট হতে দেখলে কয়জনই বা ঠিক থাকে বলতে পারেন? হ্যাঁ, তার সৃষ্টি এই বাংলাদেশ এইভাবে নষ্ট হচ্ছে দেখেই সে মাতলামো করে। অথচ, আমাদের কাছে সে ট্রলের পাত্র।
তারপর। তারপর, এই বিতর্কিত ব্যক্তিদের নিয়ে বিতর্কিত কথা বললাম বলে আমাকে নিয়েও বিতর্ক শুরু করবেন দয়াকরে।
চোখ মেলে খোঁজে দেখেন, আনাচেকানাচে।
শত হিরো আলম, মাহফুজুর রহমানরা আছে।
যাদের কাজগুলো হাস্যকর, তামাশাময় বটে।
ট্রল বন্ধ করুন, কাজের রহস্যটা দেখুন ঘেটে।
Post a Comment
0
Comments
TRENDING
5/recent/post-list
Ads
About Me
আমার নাম আশিকুর রহমান। আমি একজন লেখক, গীতিকার ও সুরকার। শব্দ ও সুরের মাধ্যমে মানুষের অনুভূতি, গল্প এবং জীবনের নানা রঙ প্রকাশ করাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি, একটি সুন্দর লেখা বা একটি হৃদয়ছোঁয়া গান মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। একজন লেখক হিসেবে আমি মৌলিক লেখা, প্রবন্ধ, গল্প, স্ক্রিপ্ট, ক্যাপশন, ব্লগ এবং বিভিন্ন ধরনের সৃজনশীল কনটেন্ট তৈরি করতে ভালোবাসি। প্রতিটি লেখায় আমি অর্থবহ বার্তা, সহজবোধ্য ভাষা এবং পাঠকের সঙ্গে আবেগের সংযোগ তৈরি করার চেষ্টা করি। একজন গীতিকার হিসেবে আমি প্রেম, অনুভূতি, জীবন, অনুপ্রেরণা এবং সমসাময়িক বিষয় নিয়ে মৌলিক গান লিখি। আমার লক্ষ্য এমন গান রচনা করা, যার প্রতিটি শব্দ শ্রোতার হৃদয়ে জায়গা করে নেয় এবং দীর্ঘদিন মনে থাকে। একজন সুরকার হিসেবে আমি প্রতিটি গানের আবেগ অনুযায়ী নতুন ও স্বতন্ত্র সুর সৃষ্টি করার চেষ্টা করি। আমার কাছে একটি ভালো সুর শুধু সংগীত নয়; এটি অনুভূতির ভাষা, যা কথাকে আরও গভীরভাবে প্রকাশ করে। আধুনিক ধারা ও সৃজনশীলতার সমন্বয়ে শ্রোতাদের জন্য স্মরণীয় গান উপহার দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় নতুন ধারণা, নতুন শব্দ, নতুন সুর এবং নতুন অভিজ্ঞতার সন্ধানে থাকি। প্রতিটি কাজ আমি নিষ্ঠা, আন্তরিকতা এবং মৌলিকতার সঙ্গে সম্পন্ন করি। আমার বিশ্বাস, সৃজনশীলতা, অধ্যবসায় এবং নিরন্তর শেখার মাধ্যমে এমন কাজ সৃষ্টি করা সম্ভব, যা মানুষের হৃদয় স্পর্শ করবে এবং সময়ের সঙ্গে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলবে।
0 Comments